Sunday, May 18, 2014

ভয়ে ভীত

অন্ধকার ঘরের সেই  ভাঙা জানলা  আমায়  ডাকছিল, " দৃশ্য ... এসে দেখে যা দৃশ্য!" ভয় করল .. তবুও এগিয়ে গেলাম কিছুটা। সেই রুদ্ধ দ্বারের অন্ধকার নির্জনতা অনুভব করবার টানে। দূর থেকে মনে হয়েছিল কার  যেন এক অব্যক্ত দুঃখ, অবহেলার কাহিনী হারিয়ে গিয়েছে নিথর নীরবতায়। সেই জানলার কাঁচের ফাঁক দিয়ে কে যেন হাত বাড়িয়ে বৃষ্টি অনুভব করেছে , আবার তারই মধ্য দিয়ে দেখেছে ভোরের হাত ধরে জীবনের রাত্রি নামতে। যেতে ইচ্ছে করল, ইচ্ছে করল কিছুক্ষণ শব্দের জগত থেকে বিদায় নিয়ে সেই নীরবতা অনুভব করতে... তবুও এগলাম না আর।

         
                                                                                                                              -নীহারিকা।