Wednesday, May 23, 2012

বর্ষা





গাঢ় অন্ধকারে জড়ানো দিন
মেঘে ঢাকা আকাশ-হারানো দিন,
আজ এই অঝোরে অন্ধ ধারায়
ধুয়ে মুছে যাক সবার যন্ত্রণা- বিষণ্ণতা
পৃথিবীতে আজ না আছে দিন, না রাত-
স্তম্ভিত কাল মেঘ মায়ালোকে সূর্য হারিয়েছে তাঁর পথ।

পাথর, ঘাস ভিজছে সবাই শ্রাবণের রিমঝিম ধারায়;
উঁচু নারকেল গাছটি মাথা নিচু করে দাঁড়িয়ে,
এরই মাঝে ছাতা মাথায় হেঁটে চলছে সবাই, কর্মের অভিসারে।
সেই সুখের দিনের স্মৃতি এখনো আকাশে আঁকা,
জীবনের এর race নিংড়ে নিয়েছে সবার আনন্দ-মজা।
ক্লান্ত, মুক্ত, বিক্ষত, ক্ষুধার্ত, উৎসুক-
ক্ষুদ্র গৃহের দুর্গে চলেছে ফিরে ওই দরিদ্র ভিক্ষুক।

আকাশ- ভরা মেঘের ভারে
অবাধ- অগাধ আকাশ কান্নায় ভেঙে পরে
সুদূর কালে হারিয়ে যাওয়া এক বৃদ্ধার সুদিন,
ছেলেবেলার গন্ধে ভরা, অন্ধকারে ঢাকা এই দিনে-
আমার প্রান রেখে এলাম ঈশ্বরের হাতে।


নদীর বুকে বৃষ্টি পরে, জোয়ার আসে জলে,
আকারহীন, হিংস্র সেই জলে
মিলিয়ে যায় নদীতীর তারই  গহ্বরে ।
ব্যতিব্যস্ত পাণ্ডাদের জগঝম্প, চামর, পাহারা
এড়িয়ে সব উদাসীন আমি শান্ত-ছন্নছাড়া,
দুর্গম, পিচ্ছিল বিশ্রী আঁকাবাঁকা এই জীবনের পথে
প্রতি মুহূর্তে সংগ্রাম করে চলেছি-
কত ভাগ্য যে বেঁচে আছি, বেঁচে আছি..................।